শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার লিও ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি ডিজেল সংকটে মাঠে পানি নেই, বোরো ধান ঝুঁকিতে — কৃষকের কান্নায় ভাসছে নরসিংদী ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত নরসিংদী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার ৮৩তম ধাপে তিন দেশের নাম উল্লেখ করা হয়েছে। এতে দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইরান।

শুক্রবার (২৭ মার্চ) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস এক্সে একটি বার্তা শেয়ার করেছেন। এতে ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে। পাশাপাশি স্পেন, পাকিস্তান, ভারত ও জার্মানির জনগণের প্রতি সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস জানায়, তারা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ৮৩তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের আশদোদে তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও কুয়েতের আল-উদেইরি ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলায় দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com