শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মনোহরদীতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার লিও ক্লাবের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ‘তেল নেই’ লেখা পাম্পে মিলল ৯৭৮৩ লিটার জ্বালানি ডিজেল সংকটে মাঠে পানি নেই, বোরো ধান ঝুঁকিতে — কৃষকের কান্নায় ভাসছে নরসিংদী ভারত-পাকিস্তানসহ ৪ দেশের নাম লিখে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব: প্রধানমন্ত্রী স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত নরসিংদী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস
ডিজেল সংকটে মাঠে পানি নেই, বোরো ধান ঝুঁকিতে — কৃষকের কান্নায় ভাসছে নরসিংদী

ডিজেল সংকটে মাঠে পানি নেই, বোরো ধান ঝুঁকিতে — কৃষকের কান্নায় ভাসছে নরসিংদী

বিশেষ প্রতিনিধি, ফালু মিয়া:

ডিজেল তেলের তীব্র সংকটে নরসিংদীর কৃষকরা পড়েছেন চরম বিপাকে। সেচ দিতে না পেরে বোরো ধানসহ অন্যান্য ফসল এখন হুমকির মুখে। মাঠ ফেটে যাচ্ছে পানির অভাবে, আর কৃষকের চোখে-মুখে স্পষ্ট হতাশা ও দুশ্চিন্তার ছাপ।
সরেজমিনে মনোহরদী, চরমান্দালীয়া ও শিবপুর এলাকায় ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি কৃষক একই সমস্যায় জর্জরিত। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, এক কানি জমিতে বোরো ধান চাষে খরচ হয় প্রায় ২০ থেকে ২২ হাজার টাকা। বিপরীতে ফলন হয় ২৫ থেকে ২৬ মণ ধান। কিন্তু ডিজেলের অভাবে সময়মতো সেচ দিতে না পারায় সেই সম্ভাবনাময় ফলন এখন অনিশ্চিত হয়ে পড়েছে।
একাধিক কৃষক অভিযোগ করে জানান, ফিলিং স্টেশনে ডিজেল নিতে গেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। অনেক ক্ষেত্রে ২ থেকে ৩ ঘণ্টা অপেক্ষার পর অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা বেশি দিয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে। এতে উৎপাদন খরচ আরও বেড়ে যাচ্ছে, যা কৃষকদের জন্য হয়ে উঠেছে অসহনীয় বোঝা।
কৃষকদের ভাষ্য, “ডিজেল না পেলে আমরা সেচ দিতে পারি না। জমি শুকিয়ে যাচ্ছে, ধান নষ্ট হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমরা কোথায় যাবো?”
বর্তমানে শুধু বোরো ধানই নয়, সবজি ক্ষেতসহ অন্যান্য ফসলও মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সময়মতো পানি দিতে না পারায় ফসলের জমি ফেটে যাচ্ছে, যা ভবিষ্যৎ খাদ্য উৎপাদনের জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।
কৃষকদের দাবি, দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক করা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে ন্যায্যমূল্যে তেল নিশ্চিত করা হোক। তা না হলে কৃষক বাঁচবে না, আর কৃষক না বাঁচলে দেশের খাদ্য নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।
শেষ কথা একটাই— কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এখনই সময় কৃষকের পাশে দাঁড়ানোর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2026 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com