শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
হুইপ আতিককে দুদকে জিজ্ঞাসাবাদ

হুইপ আতিককে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদকঅবৈধভাবে বাড়ি নির্মাণ ও মোটা অংকের টাকা অর্জনের অভিযোগে শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সেগুনবাগিচার দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। দুদকের উপ-পরিচালক কে এম মিছবাহ উদ্দিন হুইপ আতিককে জিজ্ঞাসাবাদ করছেন।

এর আগে গত ৫ এপ্রিল এম মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে হুইপ আতিককে তলব করা হয়েছিল। তলবে সাড়া দিয়ে তিনি সকালে দুদক কার্যালয়ে আসেন।

দুদক সূত্র জানায়, হুইপ আতিকের বিরুদ্ধে অবৈধভাবে পাসপোর্ট অফিস তিনআনি বাজারে বিলাসবহুল বাড়ি ক্রয়, গ্রামের বাড়ি কামারিয়ার ৩০ একরের বাগান বাড়ি তৈরি, ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে দুটি প্লট, ধানমন্ডি ও গুলশানে দুটি ফ্ল্যাট, নামে-বেনামে শত কোটি টাকা অর্জন, নিয়োগ বাণিজ্য, টিআর-কাবিখা, স্কুল-কলেজের এমপিও থেকে মোটা অংকের টাকা অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com