শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বরিশালে দুদকের হাতে কীর্তনখোলা লঞ্চ মালিক ফেরদৌস গ্রেফতার

বরিশালে দুদকের হাতে কীর্তনখোলা লঞ্চ মালিক ফেরদৌস গ্রেফতার

স্টাফ রিপোর্টার: ঢাকা ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় কীর্তণখোলা লঞ্চের মালিক মনজুরুল হাসান ফেরদৌসসহ ২ ব্যাংক কর্মকর্তাকে আটক করেছে দুদক। বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে কীর্তণখোলা লঞ্চের মালিক মনজুরুল হাসান ফেরদৌসকে বরিশাল নগরীর মুসলিমপাড়া এলাকার নিজ বাসা থেকে আটক করে দুদক কর্মকর্তারা। ২ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার ৭ শত ৮০ টাকা ঢাকা ব্যাংক থেকে আত্মসাত করার অভিযোগ প্রমানিত হয়েছে কীর্তণখোলা লঞ্চের মালিক মনজুরুল হাসান ফেরদৌস এর বিরুদ্ধে।

দুদক সূত্রে জানাগেছে, ২০১৩ সালে ঢাকা ব্যাংক কতৃপক্ষ দুই জনকে আসামি করে একটি মামল দায়ের করেন। মামলায় টাকা আত্মসাত ও তথ্য গোপন করার কথা উল্লেখ করা হয়। মামলায় আসামি করা হয়, ঢাকা ব্যাংক বরিশাল শাখার এসএভিপি পিরোজপুর নেছারাবাদের মৃতঃ আঃ ছাত্তারের পুত্র কে এইচ এম আসাদুজ্জামান ও ঢাকা ব্যাং বরিশাল শাখার এভিপি ভোলা চরফ্যাসনের আঃ ছালাম এর পুত্র মোঃ হুমাউন কবিরকে। মামলা দায়ের এর পর থেকেই তারা দুজন আত্মগোপনে রয়েছে। পরে মামলাটি দুদক তদন্ত করে আরও ১২ জনকে অভিযুক্ত করে। দুদকের তদন্তে অভিযুক্তদের মধ্যে গতকাল ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হল, কীর্তণখোলা লঞ্চের মালিক মনজুরুল হাসান ফেরদৌস, ঢাকা ব্যংক বরিশাল শাখার এফভিপি ও ম্যানেজার ইনচার্জ কাজী জাফর হাসান ও ঢাকা ব্যাংক বরিশাল শাখার এফভিপিও ক্রেডিট ইনচার্জ মোঃ হাসান আলী।

বরিশাল দুদক এর উপ-পরিচালক এবিএম আঃ ছবুর জানান, ২ কোটি ২৪ লক্ষ ৫০ হাজার ৭ শত ৮০ টাকা, ঢাকা ব্যাংক থেকে আত্মসাতের মামলায় কীর্তণখোলা লঞ্চের মালিক মনজুরুল হাসান ফেরদৌসকে আটক করা হয়েছে। পাশাপাশি ঢাকা ব্যাংক বরিশাল শাখার দুই কর্মকর্তাকেও আটক করা হয়েছে। আটকের পর তাদেরকে বরিশাল কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com