শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আমি নিজেই বিমানের সেবায় সন্তুষ্ট না: বিমানমন্ত্রী

আমি নিজেই বিমানের সেবায় সন্তুষ্ট না: বিমানমন্ত্রী

ভিশন বাংলা নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেবার মান নিয়ে আবার অসন্তোষ প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল বলেছেন, ‘বিমান থেকে নামার পর লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, কিন্তু কেন? আমি মন্ত্রী, আমি নিজেই বিমানের (বিমান বাংলাদেশ) সেবায় সন্তুষ্ট না। অন্যের কথা কী বলব।’

আজ মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এটিজেএফবির সভাপতি নাদিরা কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান।

বিমানমন্ত্রী বলেন, ‘আমাকে দুজন মন্ত্রী বলেছেন লাগেজ যদি দ্রুত দিতে পারেন, তাহলে সবাই আপনাদের কথা মনে রাখবে। মরক্কোতে ২০ মিনিটের মধ্যে লাগেজ দিয়েছে। তাহলে আমরা কেন দিতে পারব না। আমাদের কী সমস্যা, কী লাগবে? এ বিষয়ে বিমানের পরিচালক ফ্লাইট অপারেশনকে ডেকে দ্রুত এ সমস্যার সমাধানের কথা বলা হয়েছে। তিনি আমার কাছে দুই মাসের সময় চেয়েছেন।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিখিল রঞ্জন রায়, টোয়াবের ভাইস প্রেসিডেন্ট ফরিদুল হক, ইউএস-বাংলা এয়ারলাইনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, নভো এয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ, বিটিবির গভর্নিং বোর্ড সদস্য জামিউল আহমেদ, আটাবের নূরুল আলম শাহিনসহ আরো অনেকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com