শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
উত্তাল গাজা: নিহতের সংখ্যা বেড়ে বেড়ে ৪১

উত্তাল গাজা: নিহতের সংখ্যা বেড়ে বেড়ে ৪১

ভিশন বাংলা ডেস্কঅধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪১ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরো কমপক্ষে এক হাজার ৩০০ জন।

আজ সোমবার ইসরায়েলের রাজধানী তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের কার্যক্রম শুরুর পর লাখ লাখ মানুষের বিক্ষোভে অগ্নিরূপ ধারণ করেছে ফিলিস্তিন। ভূমি দিবস উপলক্ষে গত ছয় সপ্তাহ ধরে গাজায় ইসরাইল বিরোধী যে বিক্ষোভ চলছে তারই ধারাবাহিকতায় আজ বাইতুল মোকাদ্দাসে মার্কিন দূতাবাস খোলার দিনে এ ভয়াবহ হামলা চালানো হলো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৪১ ফিলিস্তিনি নিহত হওয়া ছাড়াও প্রায় ১,৩০০ জন আহত হয়েছেন।

গাজা সীমান্ত জুড়ে অবস্থান নেয়া ইসরাইলি স্নাইপাররা এই নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৪ বছর বয়সি এক শিশুও রয়েছে।

নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে গত ৩০ মার্চ থেকে ভূমি দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনারা গুলি করে ৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আন্তর্জাতিক অঙ্গনে এ হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা হলেও ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকার ফিলিস্তিনিদের ওপর চালানো এ বর্বরোচিত গণহত্যাকে সমর্থন করেছে।

কুদস দখলদার ইসরাইলি সেনারা গাজা সীমান্তকে সামরিক এলাকা হিসেবে ঘোষণা করেছে। আজ আরো পরে অধিকৃত বায়তুল মোকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার কথা রয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com