শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শাহজালাল বিমানবন্দর থেকে সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার

ভিশন বাংলা নিউজ:  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিমানের বিজি ৮৭ নম্বর ফ্লাইট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার ফাহমিদা মাহজাবীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানটিতে তল্লাশি চালিয়ে ৩০ এফ নম্বর আসনের নিচ থেকে কালো স্কচটেপ মোড়ানো প্যাকেটের মধ্যে ৮০টি সোনার বার পাওয়া যায়।
প্রতিটি বারের ওজন ১০ তোলা, যার মোট ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এর বাজারমূল্য প্রায় চার কোটি ৬৪ লাখ টাকা।
এ ঘটনায় শুল্ক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com