শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ডিমলায় ৯মাসের অন্ত:সত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু

ডিমলায় ৯মাসের অন্ত:সত্তা গৃহবধুর রহস্যজনক মৃত্যু

ডিমলা প্রতিনিধি: ডিমলায় পারিবারিক কলহের জেরে তাছলিমা আক্তার কোকিলা (২৫) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ স্বামী রেজাউল ইসলাম(২৮) ও শাশুড়ি রেজিয়া বেগম(৫৫) আটক করেছে।

ঘটনটি ঘটেছে,শনিবার  রাত ২.৪৫ মিনিটের দিকে ডিমলা উপজেলার নাউতারা ভাটিয়াপাড়া গ্রামে।

এলাকাবাসী জানান, একই উপজেলা নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বটতলির বাজারের কৃষক তছর উদ্দিনের কন্যা মোছা: তাছলিমা আক্তার (কোকিলা)- এর সাথে একই ৬নং নাউতারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভাটিয়া পাড়ার মৃত মজিবর রহমানের পুত্র রেজাউল করিমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে কোকিলার গর্ভে রুমানা (৫) নামে একটি কন্যা সন্তান জন্ম নেয়। শিশুকন্যা রুমানা বর্তমানে উপজেলার চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

শুক্রবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী রেজাউল ও  শাশুড়ি রেজিয়া বেওয়া গৃহবধু কোকিলাকে শারীরিক নির্যাতন করে। এরপর শনিবার ভোরে কোকিলাকে তার বাড়ীতে মৃত অবস্থায় পাওয়া যায়।

এরপর স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে শনিবার দুপুরে অন্তঃসত্ত্বা কোকিলার লাশ উদ্ধার করে। এই ঘটনায় পুলিশ নিহত কোকিলার স্বামী রেজাউল ইসলাম ও শাশুড়ি রেজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে ডিমলা থানার উপ-পরিদর্শক ইমাদ উদ্দিন মোঃ ফারুক ফিরোজ বলেন, গৃহবধূ কোকিলা আত্মহত্যা করেছে কি না তা এখনই বলা যাবে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই প্রকৃত রহস্য জানা যাবে

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com