শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রনিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড

রনিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড

স্টাফ রিপোর্টার: রাজধানীতে প্রাইভেটকারে তুলে এক তরুণীকে ধর্ষণের সময় জনতার হাতে আটক মাহমুদুল হক রনিকে (৩৫) শেরেবাংলা নগর থানা থেকে আদালতে পাঠানো হয়েছে। ধর্ষণ মামলায় রনিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সোমবার (১১ জুন) বেলা সোয়া ১১টায় শেরেবাংলা নগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, অভিযুক্ত মাহমুদুল হক রনিকে সকালে আদালতে পাঠানো হয়েছে। আটকের সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া গাড়ির চালক ফারুককে গ্রেফতারসহ ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে জিজ্ঞাসাবাদের জন্য রনির সাত দিনের রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত ৩টায় কলেজগেট সিগন্যালে প্রাইভেটকারের (ঢাকা মেট্রো- গ ২৯-৫৪১৪) ভেতরে এক তরুণীকে ধর্ষণকালে মদ্যপ রনি ও গাড়িচালক ফারুককে আটক করে জনতা।

এ সময় রনি ও ফারুককে ব্যাপক মারধর করে জনতা। একপর্যায়ে ফারুক বিবস্ত্র অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অন্যদিকে রনিকে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

পরে রবিবার রাতে রনির গাড়িতে থাকা দুই তরুণী শেরেবাংলা নগর থানায় এসে হাজির হন। এর মধ্যে ২১ বছরের এক তরুণী নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

মামলায় রনির বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এবং তার গাড়িচালক ফারুকের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ করেন।

মামলার পর দুই তরুণীকে পুলিশের নিরাপত্তা হেফাজতে নিয়ে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com