শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নাইজেরিয়ায় ভয়াবহ সংঘর্ষ: ৮৬ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় ভয়াবহ সংঘর্ষ: ৮৬ জনের প্রাণহানি

ডেস্ক নিউজ : নাইজেরিয়ায় কৃষক ও পশুপালকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ৮৬ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির প্লেটো রাজ্যে এ ঘটনা ঘটেছে। নাইজেরিয়ার পুলিশ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

কয়েকটি প্রতিবেদন থেকে জানা গেছে, নাইজেরিয়ার প্লেটো রাজ্যে গত বৃহস্পতিবার থেকে ওই সংঘর্ষ শুরু হয়। সেদিন স্থানীয় বেরোম গোষ্ঠীর কৃষকরা ফুলানি গোষ্ঠীর পশুপালকদের ওপর হামলায় চালালে পাঁচজন নিহত হয়। পরে শনিবার পাল্টা হামলার ঘটনায় আরো হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ কমিশনার উনডি আদি জানান, সংর্ঘষে ৮৬ জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছে। রাজ্যে বিভিন্ন গ্রামে তল্লাশি চালানো হচ্ছে।

তিনি বলেন, এই সংর্ঘষে ৫০টি বাড়ি, ১৫টি মোটরবাইক ও দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, নাইজেরিয়ার মধ্যাঞ্চল সহিংস-প্রবণ এলাকা। এই এলাকার কৃষক সম্প্রদায় ও যাযাবর পশুপালকের দল প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। পশুদের ঘাস খাওয়ানো ও জমি নিয়েই মূলত এ সংঘর্ষ বাধে। গত বছর এখানে সংঘর্ষে প্রায় ১ হাজার মানুষ নিহত হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com