শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ধামরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ধামরাইয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

হাসান ভূইয়া, আশুলিয়া:
ধামরাইয়ে প্রথম শ্রেনিতে পড়–য়া পূর্নিমা আক্তার নামের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ উঠেছে। থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
মঙ্গলবার সকালে ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের ওহা গ্রামের নিজ বাড়ির পাশের বাঁশ ঝাড় থেকে ঐ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসাইন জানান, গতকাল দুপুরে বাড়ির পাশে দোকানে ডিম আনতে গিয়ে নিখোঁজ হয়। পরে আজ সকালে পাশের বাঁশ ঝাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির যৌনাঙ্গসহ শরীরে ক্ষত চিহৃ রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতদের আসামী করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com