শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পাবনায় মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

পাবনায় মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মা, ছোটভাই ও খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তুহিন (২১) নামে এক যুবকের বিরুদ্ধে।
বুধবার ভোর ৪টার দিকে উপজেলার সোনাপদ্মা তারাবটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুলি বেগম (৪০) একই এলাকার মিঠু শেখের স্ত্রী, ছোটভাই তুষার (১০) ও খালা মরিয়ম খাতুন (৫০)।
পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, রাতে খাবার খেয়ে একই ঘরে মা, ছোট ছেলে ও খালা ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তুহিন ও তার স্ত্রী রুনা। ভোর ৪টার দিকে হঠাৎ পাশের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মাসহ তিনজনকে কুপিয়ে হত্যা করে তুহিন। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন।
তুহিন টাইফয়েট রোগে বিকারগ্রস্ত ছিলেন। এ ছাড়া পারিবারিক সমস্যার কারণে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তুহিনের স্ত্রী রুনা আকতার জানান, গত দুই মাস থেকে তার স্বামী টাইফয়েট রোগে ভুগছিলেন। এ থেকে তিনি মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন।
বেড়া মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে নেয়ার প্রক্রিয়া চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com