শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৮

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী ১৮ জনেরই মৃত্যু হয়েছে।শনিবার (৪ আগস্ট) সকালে উড্ডয়নের কিছুক্ষণ পরেই হেলিকপ্টারটি সাইবেরিয়া অঞ্চলের ক্রাশনুইয়ার্স্কে বিধ্বস্ত হয়।
খবরে বলা হয়েছে, এমআই-৮ হেলিকপ্টার সাইবেরিয়ার ক্রাসনোয়রস্ক অঞ্চলে বিধ্বস্ত হয়। খবর- ব্রিটিশ ডেইলি স্টার, এক্সপ্রেসের।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জরুরি সার্ভিসের একটি সূত্র উল্লেখ করে জানিয়েছে, উতেইর এয়ারলাইন ওই হেলিকপ্টারটির পরিচালনাকারী প্রতিষ্ঠান।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটিতে ১৫ জন যাত্রী ও তিনজন ক্রু ছিলেন। ধারণা করা হচ্ছে ওই হেলিকপ্টার একটি তেল কূপে শ্রমিকদের নিয়ে যাচ্ছিল।
জরুরি সার্ভিসের একজন কর্মী বলেছেন, উতেইর এয়ারলাইনের এই হেলিকপ্টারটিতে ১৫ জন যাত্রী ও তিনজন ক্রু ছিল। তাদের সবাই মারা গেছেন। এদিকে একজন কর্মকর্তা বলছেন, আর্কটিক সার্কেলের উত্তরে ইয়েনিসেই নদীর তীরে অবস্থিত ইগারকা শহর থেকে ওই হেলিকপ্টারটি উড্ডয়ন করে। তিনি বলেন, এটি বিমানবন্দরের দুই কিলোমিটার দক্ষিণে বিধ্বস্ত হয়।
জানা গেছে, হেলিকপ্টারটিতে পর্যাপ্ত তেল ছিল এবং উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি বিধ্বস্ত হয়। খবরে বলা হচ্ছে, সেটিতে আগুন ধরে গেলে তা বিধ্বস্ত হয়।
এদিকে জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ওই হেলিকপ্টারটি ‘হার্ড ল্যান্ডের’ চেষ্টা করে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com