বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠাই শহীদদের আত্মত্যাগের সম্মান : তারেক রহমান রমজানে নতুন সূচিতে চলবে হাইকোর্ট ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত ইসির তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ সংঘর্ষের পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন ঘোষণা মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

৬ষ্ঠ বারের মতো মনোয়ন জমা দিলেন নির্বাচন পাগল সুধীর বিশ্বাস

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ ডিসেম্বর, ২০১৮

পিরোজপুর প্রতিনিধিঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৬ষ্ঠ বারের মতো মনোনয়ন পত্র জমা দিলেন নির্বাচন পাগল সুধীর বিশ্বাস।

৫টি নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়া চার সন্তানের জনক উপজেলার গিলাবাদ গ্রামের সুধীর রঞ্জন বিশ্বাস (৬০) গত বুধবার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের কাছে এ মনোনয়ন পত্র জমা দেয়ার পর থেকেই তাকে নিয়ে সর্বত্র আলোচনার ঝড় বইছে। কখনো নিজের ভোটটি ছাড়া প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভোট পায়নি সুধীর বিশ্বাস।

আলাপকালে সুধীর রঞ্জন বিশ্বাস জানান, তার স্ত্রী অঞ্জলী রানী বিশ্বাস ছিলেন একজন নির্বাচিত ইউপি সদস্য। ৩০ বছর আগে স্ত্রীর মারা যাবার পর থেকেই তার আত্মার সন্তুষ্টির জন্যই নির্বাচন করে আসছেন।

নিজেকে তিনি একজন গ্রাম্য চিকিৎসক দাবী করে বলেন, রোগীদের চিকিৎসা পত্র দিয়ে জমিয়ে রাখা ৭ হাজার টাকা ও বাড়ীর দুটি রেন্ট্রি গাছ বিক্রির ২৩ হাজার টাকা মোট ৩০ হাজার টাকা দিয়ে এবছর মনোনয়ন পত্র জমা দিয়েছি।

তিনি আরও জানান, এর আগেও ৪টি এমপি নির্বাচনের মনোনয়ন ও একটি ইউনিয়ন পরিষদের মনোনয়ন পত্র জমা দিয়ে মুলা প্রতীকে প্রতিদ্বন্দীতা করেছি। এবারও তিনি মুলা প্রতীকে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু নির্বাচন কমিশনে এবার মুলা প্রতীক না থাকায় তিনি বিপাকে পড়েছেন। নির্বাচনে বিজয়ী হলে তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করবেন।

তিনি বলেন, আমি কোন মানুষকে বন্দী দেখতে চাইনা। আমি মানুষের কল্যাণ চাই। জনগন আমাকে ভোট দিলে হবো এমপি, না দিলে হবো মন্ত্রী। তার এ বক্তবে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com