সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করায় গ্রেফতার ১

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯

ভিশন বাংলা ডেস্ক: অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে নিম্নমানের পুরাতন কাপড় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে প্রতারণা করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতের নাম আব্দুল্লাহ্ আল মামুন বিশ্বাস(২৫)।

১০ আগস্ট শনিবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগ সূত্রে জানা যায়, ৯ আগস্ট শুক্রবার বিকেল পৌনে ৫টায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে আব্দুল্লাহ্ আল মামুনকে গ্রেফতার করে ডিবি উত্তরের অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও প্রতিরোধ টিম। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ১টি কম্পিউটার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মামুন জানায়, সে ও তারা পলাতক সহযোগীরা ইন্টারনেটে Fashion Collection এবং Family Fashion ফেইসবুক পেইজে অনলাইনে কেনা-কাটার জন্য লোভনীয় চটকদার বিজ্ঞাপন দিতো। সেইসব লোভনীয় বিজ্ঞাপন দেখে কেউ কিনতে চাইলে অর্ডার পেমেন্ট করার পর নিম্নমানের পুরাতন কাপড় কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিতো। এরপর ক্রেতা মোবাইলে যোগাযোগ করলে পরিবর্তে নতুন কাপড় পাঠানোর কথা বলে মোবাইল নম্বরটি বন্ধ করে রাখতো। এভাবে তারা একের পর এক প্রতারণা করতো।

গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com