শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ

শিমুলিয়া-কাঁঠালবাড়ীতে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের পদ্মা নদীতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডাব্লিউটিসি। বৈরী আবহাওয়ার কারণে আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি’র উপ-মহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী দুপুরে জানান, বৈরী আবহাওয়ার কারণে ঘাটের অবস্থা বেশ খারাপ। এ কারণে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চালু হবে ফেরিসহ নৌযান চলাচল।’

বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্হাপক প্রফুল্ল চৌহান বলেন, ‘আবহাওয়া খারাপ হওয়ায় শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে রো রো ফেরিসহ সব ধরনের ফেরি চলাচল সকাল ১০টা থেকে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ভালো হলেই ফেরি চালু হবে।’ এই রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রয়েছে বলে জানান তিনি।

শিমুলিয়া ঘাটের পরিদর্শক (টিআই) মো. সুলেমান জানান, সকাল ৯টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। মাঝখানে আধা ঘণ্টার মতো লঞ্চ চলেছিল। পরে আবারও বন্ধ রাখা হয়।

এদিকে, ঘাটে বিভিন্ন ধরনের যানবাহনের চাপ বেড়েছে। নদী পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ২০০ যানবাহন ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com