রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমরা এগিয়ে যাচ্ছি : আসলামুল হক এমপি

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯

মো:আমিন হোসাইন: জাতির পিতা বঙ্গবন্ধু-বাংলাদেশ-স্বাধীনতা এক এবং অভিন্ন। ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আমরা এগিয়ে যাচ্ছি’ বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামিলীগের সহ-সভাপতি ও ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক আসলাম।

১৫ আগষ্ট (বৃহঃপতিবার) দুপুরে “জাতীয় শোক দিবস” উপলক্ষে রাজধানীর মিরপুরে ঢাকা মহানগর উত্তর শাহ্ আলী থানা ও ৮নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসলামুল হক বলেন, বঙ্গবন্ধুকে ছাড়া যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশকে কল্পনা করা যায় না। তেমনি বাংলাদেশ এবং স্বাধীনতা যুদ্ধ বঙ্গবন্ধুকে ছাড়াও কল্পনা করা যায় না। তাই আজকের দিনে আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারের সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।

তিনি আরো বলেন,বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশে কোনো সন্ত্রাস থাকবে না,রাহাজানি থাকবে না,খুন খারাপী থাকবে না। একটি সমৃদ্ধ, স্বাধীন, সুখী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাড়াবে। তারই সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। উন্নত বিশ্বের উন্নয়নশীল দেশের তালিকায় বাংলাদেশের নামটি আজ শীর্ষ স্থানেই রয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ্ আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:আবুল কাশেম মোল্লা

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতান,শাহ্ আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো:আবুল কাশেম মোল্লা,শাহ্ আলী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো:মফিজুর রহমান (শুভ),শাহ্ আলী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো:আমিরুল ইসলাম (রনি),৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ আঃহামিদ ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাসহ সকল শ্রেনীপেশার স্থানীয় বিপুল সংখ্যক জনসাধারণ উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com