শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মেয়র সাঈদ

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে মেয়র সাঈদ

ভিশন বাংলা ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। রোববার রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে মেয়র ঢাকা ত্যাগ করেন।

সিঙ্গাপুর সফর সম্পর্কে মেয়র সাঈদ বলেন, সোমবার সিঙ্গাপুরে চিকিৎসকের সঙ্গে পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট আছে, তাই যাচ্ছি। সবকিছু ঠিকঠাক থাকলে পরের দিনই চলে আসবো, ইনশাল্লাহ। আর যদি চিকিৎসক থাকতে বলেন বা কোনো টেস্ট দেন, তাহলে দেরি হতে পারে।

এদিকে, মেয়র স্বশরীরে উপস্থিত না থাকলেও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন বলে জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সিঙ্গাপুর থেকে ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা ও লার্ভা নিধন কার্যক্রম মনিটরিং করবেন মেয়র।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গ্রেনেড হামলায় আঘাত পান সাঈদ খোকন। সে জন্য মাঝেমধ্যেই চিকিৎসকের পরামর্শ নিতে হয় মেয়রকে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com