সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

তিন সিটি নির্বাচনে ইসির প্রস্তুতি শুরু

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ তিন সিটি নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলেও চলছে নানা আলোচনা। মেয়র প্রার্থী মনোনয়ন নিয়ে আলোচনা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ পর্যায়ে। তবে সরকারের গ্রিন সিগন্যাল পেলেই তিন সিটির ভোটের দিনক্ষণ নির্ধারণ করবে কমিশন। ঘোষণা করবে নির্বাচনের তফসিল।

২০১৫ সালের ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগেই নির্বাচন হতে হবে। সে অনুযায়ী এই তিন সিটি কর্পোরেশনের চলতি মেয়াদ শেষ হওয়ার পথে।

সব হিসাব মিলিয়ে তিন সিটির নির্বাচনী ক্ষণগণনা শুরু হবে নভেম্বর থেকে, এমনটাই জানিয়েছেন ইসি।

এদিকে, ইসি সচিবালয় তিন সিটি নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরু করেছে। তারা ভোটার তালিকার নানা বিষয় পর্যবেক্ষণে রাখছে। ডিসেম্বরে ভোট হলে পুরনো ভোটার তালিকা দিয়ে যাতে ভোট করা যায় সে প্রস্তুতি রাখা হচ্ছে। আর মার্চ-এপ্রিলে ভোট করতে হলে নতুন ভোটার তালিকা দিয়ে ভোট হবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

তবে ৫ বছর আগে একই দিনে তিন সিটির ভোট হলেও মেয়াদের পার্থক্য বিবেচনায় এবার ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ আলাদা দিনে করার কথা ভাবছে নির্বাচন কমিশন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com