সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি

পাঠাও চালক মিলন হত্যার মূল আসামি গ্রেপ্তার

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে পাঠাও মোটরসাইকেল চালক মিলনকে গলাকেটে হত্যা করে বাইক ছিনতাইয়ের ঘটনায় মূল আসামি নুরুজ্জামান অপুকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক অপু যাত্রীবেশে বাইকে উঠে মগবাজার-মৌচাক ফ্লাইওভারের শাহাজানপুর থানা অংশে গিয়ে পেছন থেকে গলায় ধারালো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করেছিল বলে জানিয়েছে ডিবি।

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাজধানীর গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা তাঁকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মিলন ছুরিকাহত হন গত ২৫ আগস্ট দিবাগত রাত আড়াইটার দিকে। ফ্লাইওভারের মধ্যবর্তী স্থান (পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের কাছে) থেকে মিলনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তাঁর মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com