সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

‘কখন কে ধরা পড়ে তার কোনো ঠিক নাই’

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯

ক্যাসিনো-কাণ্ডে কখন কে ধরা পড়বে তার ঠিক নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সদ্য সমাপ্ত আজারবাইজান সফর নিয়ে আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্যাসিনো খেলার সঙ্গে কে জড়িত, তার সঙ্গে ক্রিকেট বোর্ডের তো বিষয় না। হয়তো এখানে একজন ছিল। সেরকম তো আপনাদের সাংবাদিক মহলে যদি খোঁজ করা যায় তাহলে অনেককে খুঁজে পাওয়া যাবে। ভবিষ্যতে যদি পাই, তখন কী করব বলেন আমাকে। সেটাও তো আপনাদের ভাবতে হবে। আমার কথাটা একটু রূঢ় হলেও যেটা বাস্তবতা, কখন কে ধরা পড়ে তার কোনো ঠিক নাই।’

ক্যাসিনো-কাণ্ডের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া বহাল তবিয়তে নেই জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ক্ষেত্রে যে ধরা পড়ছে তার সঙ্গে কিন্তু বোর্ডের কোনো সম্পর্ক নাই। আর সে যে বহাল তবিয়তে আছে তাও কিন্তু না। তাকে তো ধরা হয়েছে।’

ক্যাসিনো নিয়ে সাংবাদিকরা আগে কোনো নিউজ করেননি দাবি করে শেখ হাসিনা বলেন, ‘এটা নিয়ে আপনারা কিন্তু কোনো নিউজ করেননি। কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্রে একটা নিউজও আসেনি যে, বাংলাদেশে এরকম ক্যাসিনো খেলা হয়। আমি যদি এখন প্রশ্ন করি, আপনারা এত খবর রাখেন এই রকম আধুনিক আধুনিক সব যন্ত্রপাতি এসে গেছে, এত কিছু হলো আপনারা কেউ খবর রাখলেন না? কেউ খবর পেলেন না? কোনো দিন কেউ একটা নিউজ করলেন না? কীভাবে হয়!’

ক্যাসিনো-কাণ্ডে জড়িতদের ধরার দায়িত্ব নিজেই নিয়েছিলেন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা ধরার দায়িত্ব আমি নিয়েছিলাম। আমি খুঁজে বের করেছি, আমি করিয়েছি। এতে কোনো সন্দেহ নাই, এটা আমি অকপটে স্বীকার করব। আমার কাছে যেকোনোভাবে যখন খবর আসছে, সাথে সাথে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং যাকে দিয়ে করলে যথাযথ হয়, তাকে দিয়ে ধরেছি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com