সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

ইলিশ আহরণে বিশ্বে প্রথম স্থানে বাংলাদেশ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

ইলিশ মাছ আহরণে বাংলাদেশ এখন বিশ্বের প্রথম স্থানে রয়েছে। গত কয়েক বছরে বিশ্বের অন্যান্য দেশে ইলিশের উৎপাদন কমলেও বাংলাদেশে প্রতিবছরই বাড়ছে। আগামীতে আরো বাড়বে বলে আশা করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে দেশে মাছের উৎপাদন নিয়ে আলোচনাকালে এই আশা প্রকাশ করা হয়। কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র সভাপতিত্বে ওই বৈঠকে কমিটি সদস্য বি এম কবিরুল হক, মো. শহিদুল ইসলাম (বকুল), ছোট মনির, নাজমা আকতার, মোছা. শামীমা আক্তার খানম ও কানিজ ফাতেমা আহমেদ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া অপর ১০টি দেশেই উৎপাদন কমেছে। সুষ্ঠু ও সঠিক ইলিশ ব্যবস্থাপনার কারণে ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশে ইলিশ উৎপাদন বেড়ে ৫ লাখ ১৭ হাজার টনে উন্নীত হয়েছে। আর ১০ বছর আগে দেশের ২১টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া গেলেও এখন ১২৫টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ থাকায় ইতিবাচক ফলাফল পাওয়া যাচ্ছে।

আরো জানানো হয়, জাতীয় অর্থনীতিতে মৎস্যখাতের অবদান ২০১৮-১৯ অর্থবছরে দেশের জিডিপি’র ৩ দশমিক ৫০ শতাংশ এবং কৃষিজ জিডিপি’র ২৫ দশমিক ৭১ শতাংশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ জলাশয়ে মৎস্য আহরণে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে তৃতীয় এবং চাষকৃত মাছ উৎপাদনে পঞ্চম। ২০১৮-১৯ অর্থবছরে ৭৩ হাজার ১৭১ মেট্রিক টন মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ৪ হাজার ২৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com