শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
‘বাঙালি সংস্কৃতির মূল কথা অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি’

‘বাঙালি সংস্কৃতির মূল কথা অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি’

ভিশন বাংলা ডেস্ক: ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে শহরের নোমানী ময়দানে জেলা প্রশাসনের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দোপাধ্যায়।

বিশেষ অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, মাগুরা জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আব্দুল মমিন প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাঙালি সংস্কৃতির মূল কথা হলো, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি। ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের এ সংগঠনটি দেশের বিভিন্ন একালায় একটি বার্তা নিয়ে ঘুরছে, আর সেটা হলো দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক চেতনায়, ধর্ম নিরপেক্ষতা ও বঙ্গবন্ধুর আদর্শের পথে যেন থাকে। বাংলাদেশকে একটি মানবিক ও সুন্দর জাতি হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি আবার ইতিহাসের সঠিক পথে ফিরে এসেছে’।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com