রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ইরানের আরেক শীর্ষ কমান্ডার নিহত

ইরানের আরেক শীর্ষ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক: জেনারেল কাসেম সোলাইমানি হত্যার শোক কাটিয়ে উঠতে না উঠতেই নিহত হলেন ইরানের আরেক শীর্ষ কমান্ডার। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বাসিজ ফোর্সের প্রধান ছিলেন।

ইরানি সংবাদমাধ্যম ইরনার বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানায়, আইআরজিসির বাসিজ ফোর্সের কমান্ডার আবদুলহোসেইন মোজাদ্দামি বন্দুক হামলায় নিহত হয়েছেন। বুধবার নিজ বাড়ির সামনেই নিহত হন তিনি।

আইআরজিসির মোট পাঁচটি ফোর্স রয়েছে। এর মধ্যে বাসিজ ফোর্স একটি। ইরানে যে কোনো আন্দোলন দমাতে এই ফোর্স ব্যবহার করা হতো।

জানা গেছে, মুখোশধারী ২ মোটরসাইকেল আরোহী বাসিজ ফোর্সের প্রধান আবদুলহোসেইন মোজাদ্দামিকে গুলি করে। এতে নিহত হন তিনি। হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এর আগে গত ৩ জানুয়ারি আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এর জবাবে ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে লন্ডভন্ড হয়ে যায় ওই ঘাঁটি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com