মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জমে উঠেছে নরসিংদী সদর-১ আসনের নির্বাচন ঢাকার বাসিন্দাদের জন্য বড় দুঃসংবাদ: দুর্যোগপূর্ণ তিন এলাকা সংসদ নির্বাচনের ব্যালট যাচ্ছে জেলায় জেলায় কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক থেকে ১২০ বোতল ফেন্সিডিল উদ্ধার; দুই সহোদরসহ আটক-৩

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের জামুন দেবীতলা এলাকায় ইজিবাইকে ১২০ বোতল ফেন্সিডিল বহনকালে ডিবি পুলিশের হাতে হাসিবুল ও নাসিরুল নামে আপন দুই ভাইসহ তিন যুবক গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া অপর যুবকের নাম জুয়েল রানা।

গতকাল ২৬ জানুয়ারী দিবাগত রাতে উপজেলার আমগাও ইউনিয়নে অভিযান চালিয়ে মাদকসহ তাদের প্রেফতার করা হয়।

৩জন মাদক কারবারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম।

মাদক ব্যবসায়ী হাসিবুল ও নাসিরুল বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের ইমাম উদ্দিনের ছেলে এবং জুয়েল রানা একই এলাকার পজির উদ্দীন এর ছেলে।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের এসআই নবীউল জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাও ইউনিয়ন হয়ে মাদকের একটি বড় চালান বালিয়াডাঙ্গী প্রবেশ করবে এমন গোপন সংবাদে সেখানে ওৎ পেতে থাকে ডিবি পুলিশ। পরে সেই এলাকা দিয়ে ইজিবাইকে করে মাদক পাচারকালে ১২০ বোতল ফেন্সিডিল, তিনটি মোবাইল ও মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ডিবি পুলিশ বাদী হয়ে হরিপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com