শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কারাগারে বন্দী ৮৮ হাজারের অধিক: স্বরাষ্ট্রমন্ত্রী

কারাগারে বন্দী ৮৮ হাজারের অধিক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের কারগারগুলোতে আসামি ধারণ ক্ষমতা রয়েছে ৪৬ হাজার, কিন্তু বর্তমানে ৮৮ হাজারের বেশি কারাবন্দী কারাগারে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ সোমবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেছেন, ‘কারাগারগুলোতে আধুনিক করার জন্য কাজ করছি। কারাগারগুলোতে প্রায় ৪৬ হাজারের মতো ধারণ ক্ষমতা রয়েছে কিন্তু আমাদের কারাগারে বন্দী আজ পর্যন্ত ৮৮ হাজারের অধিক কারাবন্দী রয়েছে। এই বিশাল চাপ রয়েছে কারা অধিদপ্তরের ওপর। শুধু নতুন কারাগার তৈরি করছি না। যারা কারাগারে আসছেন তারা যেন এখান থেকে বের হয়ে অপরাধে না জড়ান সেজন্য তাদের নানাভাবে প্রশিক্ষত করে দক্ষ করে তুলছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের সঙ্গে বিজিবিকেও শক্তিশালী করেছি। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশনা সেই চ্যালেঞ্জে আমরা নিয়েছি। জনগণকে সম্পৃক্ত করে আমরা মাদককে নির্মূল না করলেও কন্ট্রোলে নিয়ে আসতে পারব।’

‘আমরা ক্ষমতায় আসার পরই পাসপোর্ট সংযোজন করেছি। পাসপোর্ট নিয়ে আর কারো কখনো বিড়ম্বনায় পড়তে হবে না’, যোগ করেন আসাদুজ্জামান খান কামাল।

মন্ত্রী আরও বলেন, ‘সাইবার ক্রাইম বন্ধে এনটিএমসি গঠন করেছি। যে কারণে আমরা অপরাধীদের লোকেশন বের করতে পারছি।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com