সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ইতালিতে করোনায় এক দিনে মারা গেল ১৯৬ জন

ইতালিতে করোনায় এক দিনে মারা গেল ১৯৬ জন

করোনাভাইরাস মোকাবেলায় ইতালি সরকারের জরুরি অবস্থা ঘোষণার পরও সার্বিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। বুধবার ইতালিতে রেকর্ড সর্বোচ্চসংখ্যক ১৯৬ জন মারা গেছে। যা একদিন পূর্বে মঙ্গলবার ছিল ৯৭ জন। নতুন করে আক্রান্তের দিক দিয়েও একদিনে সর্বোচ্চ ছিল গতকাল ২,৩১৩ জন। যা আগের দিনের তুলনায় ১,৩৩৬ জন বেশি। সুস্থ হওয়ার হারও ছিল উদ্বেগজনক গত ২৪ ঘণ্টায় মাত্র ৪১ জন। সব মিলিয়ে বিশ্বের ১২১টি আক্রান্ত দেশের মধ্যে ইতালি দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ১২,৪৬২ জন।

এদিকে করোনাভাইরাসের কারণে ইতালির প্রবাসী বাংলাদেশিরা চরম আতংক, উদ্বেগ ও মহাবিপাকে পড়েছেন। পর্যটন, রেস্টুরেন্টসহ পুরো ইতালির ব্যবসা-বাণিজ্যে নেমেছে ব্যাপক ধস। হাজার হাজার প্রবাসী কর্মহীন হয়ে পড়ছেন। প্রতিটি শহরের অলিগলি ফাঁকা হয়ে গেছে। কেবল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির জন্য সুপার সপ ও দোকানগুলোতে প্রচণ্ড ভিড় ও লম্বা লাইন দেখা গেছে।

 

এদিকে শহরের প্রধান প্রধান সুপার সপগুলোতে আগের মতো প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। দুজন করে একেকবার প্রবেশ করানো হচ্ছে আর এ কারণে সপের সামনে দীর্ঘ লাইন ও প্রচণ্ড ভিড় দেখা গেছে। রোমের পিয়াচ্ছা ভিট্টোরিওতে সাপ্তাহিক বাজার যেখানে হাজার হাজার কাস্টমার প্রতিদিন আসেন সেখানে বুধবার ছিল প্রায় সবই ফাঁকা। হাতেগোনা কিছু মানুষ দেখা গেছে তবে তাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে মাত্র দুজন করে। বাজারের ১২টি প্রবেশ পথের মাত্র একটি প্রবেশ পথই খোলা ছিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com