সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনার মৃতের সংখ্যা ৩০ হাজার, আক্রান্ত ছয় লাখ ৪০ হাজার

করোনার মৃতের সংখ্যা ৩০ হাজার, আক্রান্ত ছয় লাখ ৪০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে ঘাতক ভাইরাস করোনায় আক্রান্তের সংখ্যা এখন ছয় লাখ ৪০ হাজার ৫৮৯। এতে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৮৪ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৩১ হাজার। জনস হপকিন্স ইউনিভার্সিটি শনিবার মধ্যরাতে সবশেষ দেওয়া করোনা পরিস্থিতির আপডেটে এ তথ্য উল্লেখ করা হয়েছে। ইতালিতে করোনাভাইরাসে একদিনে ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ইতালিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ২৩ জনে।

স্পেনে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৮৩২ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এই খবর দিয়ে জানিয়েছে, গোটা দেশে করোনায় প্রাণহানি হয়েছে ৫ হাজার ৬৯০ জনের। আক্রান্তও ৭২ হাজার ছাড়িয়েছে। করোনায় আক্রান্তের দিক দিয়ে সবাইকে ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে যায়। শনিবার সেই সংখ্যাটা ১ লাখ ৫ হাজার ৭২৬ জন। দেশটিতে কোভিড-১৯ রোগে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৩০ জনের। গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। মাত্র চার মাসের মধ্যেই বিশ্বের প্রায় ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই মহামারি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com