বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
নারীপাচার চক্রের হোতা আজম দুই সহযোগীসহ গ্রেপ্তার

নারীপাচার চক্রের হোতা আজম দুই সহযোগীসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে নারী পাচার চক্রের হোতা মোহাম্মদ আজম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল শনিবার (১১ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই সহযোগী হলেন ডায়মন্ড ও ময়না।

আজ রবিবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে রাজধানীর মালিবাগে অবস্থিত সিআইডির দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নারীপাচার চক্রের হোতা মোহাম্মদ আজমের চারটি হোটেল রয়েছে দুবাইতে। এগুলো হলো ফরচুন পার্ল হোটেল অ্যান্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়্যাল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড এবং হোটেল সিটি টাওয়ার। গত আট বছর ধরে এসব হোটেলে বাংলাদেশ থেকে মেয়েদের নিয়ে যেতেন মোহাম্মদ আজম। এ কাজে তাকে সহযোগিতা করতেন তার প্রধান দুই সহযোগী ডায়মন্ড ও ময়না।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রতি নারীর জন্য ডায়মন্ড ও ময়না পেতেন ১০ হাজার টাকা। এ ঘটনায় তৎপর হয়ে ওঠে দুবাই পুলিশ। একপর্যায়ে পাসপোর্ট জব্দ করা হয় আজমের। এর পর বাংলাদেশে পালিয়ে আসেন আজম। বিষয়টি জানতে পেরে সিআইডি-ও তৎপর হয়। একপর্যায়ে গতকাল শনিবার রাতে রাজধানী থেকে ডায়মন্ড ও ময়নাসহ গ্রেপ্তার করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com