বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
ছেলে-মেয়ের গলায় ছুরি চালিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু

ছেলে-মেয়ের গলায় ছুরি চালিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় ছেলে-মেয়েকে ছুরিকাঘাতে গুরতর জখম করে পরে বাবা নিজেই গলাকেটে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় ৭ বছরের মেয়ে রোজা মারা গেছে। আজ বুধবার বিকেল ৩টার দিকে রাজধানীর হাজারীবাগে এ ঘটনা ঘটে।

রোজার মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। আহত ছেলে রিজন (১৪) এবং বাবা জাবেদকে (৪০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও সংকটাপন্ন।

রিজনের চাচা মেহেদি হাসান জানান, হাজারিবাগের বটতলা এলাকায় তাদের টিনসেড দুইতলা ভবন ছিল। উপরের তলায় তারা থাকতেন আর নিচ তলায় তাদের রেডিমেড পোশাকের গার্মেন্ট ছিল।

জাবেদের স্ত্রী রুমা আক্তার বলেন, ঘটনার সময় আমি নিচ তলায় ছিলাম। হঠাৎ উপরে কান্নার আওয়াজ শুনতে পেয়ে দৌঁড়ে এসে দেখি তিনজনের গলায় মারাত্মক জখম অবস্থায় মেজেতে শুয়ে আছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তাদের তিন জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে রোজা (৭) নামের শিশুটিকে মারা যায়। বাবা ও ছেলে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের হাসপাতালে আনা হলে মেয়ে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবা জাভেদ ও ছেলে রিজনের গলায় ধারালো ছুরির আঘাত রয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, হাসপাতাল থেকে বিষয়টি জানতে পেরে সেখানে একটি দল পাঠিয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com