বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
তৈরি পোশাকের চালানে কোটি টাকার ইয়াবা, যাচ্ছিল সৌদি আরব

তৈরি পোশাকের চালানে কোটি টাকার ইয়াবা, যাচ্ছিল সৌদি আরব

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে পাচারের সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রপ্তানি কার্গো ভিলিজ থেকে রেডিমেড গার্মেন্টসের রপ্তানিপণ্য চালানের তিনটি কার্টন থেকে ৩৮ হাজার ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এগুলোর বাজারমূল্য প্রায় এক কোটি ১৬ লাখ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ দল ও সিভিল এভিয়েশনের যৌথ অভিযানে শুক্রবার (১৬ অক্টোবর) সকালে এগুলো জব্দ করা হয়। ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিল অব এক্সপোর্ট অনুযায়ী পণ্য চালানের রপ্তানিকারক এমএস সিয়াম অ্যান্ড সমি এন্টারপ্রাইজ এবং ঠিকানা ব্যবহার করা হয়েছে খিলগাঁও পশ্চিমপাড়া। আর আমদানিকারক হিসেবে লেখা রয়েছে সৌদি আরবের অ্যাপারিজ ইন্টারন্যাশনাল ইস্ট, যেখানে ঠিকানা দেওয়া হয়েছে রিয়াদের আল ওয়াজির ট্রেডিং সেন্টার।

মারুফুর রহমান জানান, পণ্যের চালানটি আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানো হলে তাদের প্রতিনিধি এসে ইয়াবার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে কাস্টম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com