শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১২ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
অনুমতি না দেওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ: মির্জা ফখরুল

অনুমতি না দেওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার অনুমতি না দেওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ। খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রবিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে খালেদার জিয়ার চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফকালে তিনি এ সব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার আবেদন বিএনপি করেনি, আবেদন করেছে তার পরিবার। এখন পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা তার পরিবার সিদ্ধান্ত নেবে।

এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইন অনুযায়ী দণ্ড মওকুফ করে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আর আইনমন্ত্রী আনিসুল হক জানান, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ আইনে নেই।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com