সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে মানববন্ধন

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মে, ২০২১

নিজস্ব প্রতিবেদক: শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে সশরীরে পরীক্ষা গ্রহণ ও ক্লাস শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।  আগামী ১ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানানো হয়। অন্যথায় রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

আজ রবিবার (৩১ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। তারা বলেন, একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া না হয়, তাহলে রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে।

শিক্ষামন্ত্রীর কথার সমালোচনা করে শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসছেন। এটা শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য করা হচ্ছে। শুধু শিক্ষার্থীদের সঙ্গে প্রহসন করা হয়। তারা বলেন, শিক্ষামন্ত্রী এমনভাবে কথা বলেন যেন শিক্ষা মন্ত্রণালয় করোনার আশ্রয়স্থল। দেশে সবকিছুই সচল রয়েছে অথচ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আগামীকালের মধ্যে বিশ্ববিদ্যালয় না খুললে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করা হবে বলেও জানান তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com