শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই

কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই

ভিশন বাংলা ডেস্ক: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশের বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরী মঙ্গলবার (৬ জুলাই) রাত ১১টায় ঢাকার এক হাসপাতালে মারা গেছেন।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তাঁর শেষ ইচ্ছা অনুসারে আগামী ৮ জুলাই বেলা ১২টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য তাঁর মরদেহ হস্তান্তর করা হবে। বর্তমান কভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে এর পূর্বে শহীদ মিলনের সমাধিস্থলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হবে।

পার্টি নেতা মুবিনুল হায়দার চৌধুরীর মৃত্যুতে বাসদ (মার্কসবাদী) তিন দিনব্যাপী শোক পালনের কর্মসূচি নিয়েছে। সকল দলীয় কার্যালয়ে এই তিন দিন পার্টি পতাকা অর্ধনমিত থাকবে বলে জানানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com