রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

অগ্রীম টিকেট বিক্রি শুরু. স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে চলবে যাত্রীবাহী লঞ্চ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

আগৈলঝাড়া প্রতিনিধিঃ

অর্ধেক আসন খালি রেখে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে ১৫ জুলাই থেকে ঢাকা-বরিশালসহ দেশের সব নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করবে। এতে করে ডেকের ভাড়া বাড়ানো হতে পারে।
মঙ্গলবার সকালে বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ১৫ জুলাই থেকে গণপরিবহন চলাচলের সিদ্ধান্তে কঠোর স্বাস্থ্যবিধি মেনে লঞ্চও চলাচল করবে। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, একটা লঞ্চে অনেক জায়গা থাকে, অর্ধেক জায়গা খালি রাখলে কোন সমস্যা হবেনা। এটি একটি ভালো সিদ্ধান্ত। লঞ্চগুলো চলাচল করলে আগের মতো বিশৃঙ্খলভাবে কেউ বাড়ি যাবে না। এতে দীর্ঘদিন ধরে দুরাবস্থায় থাকা নৌ-পরিবহন শ্রমিকদের কিছুটা হলেও সংকট দূর হবে। তিনি আরও বলেন, ১৫ জুলাই থেকে লঞ্চ চলাচলের ঘোষণায় মঙ্গলবার সকাল থেকে কেবিনের অগ্রীম টিকেট বিক্রি শুরু করা হয়েছে। অর্ধেক আসন খালি রাখার নির্দেশে ডেকের ভাড়া বৃদ্ধি হওয়ার আশঙ্কার ব্যাপারে তিনি বলেন, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে, ঠিক সেইভাবেই যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হবে। তবে এ ব্যাপারে এখনও কোন নির্দেশনা আসেনি বলেও তিনি উল্লেখ করেন।####

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com