শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা

যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: ইদুল আযহায় ঘরমুখো যাত্রী পরিবহনের সুবিধার্থে লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (১৬ জুলাই) বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

বিধিনিষেধ শিথিলের কারণে গত বুধবার (১৪ জুলাই) মধ্যরাত থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে ইদে ঘরমুখো যাত্রী পরিবহনের সুবিধার্থে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে বলে বিআইডব্লিটিএ থেকে জানা গেছে।

শিথিল বিধিনিষেধের মধ্যে চলাচলের সময় লঞ্চের ডেকে করা মার্কিং অনুযায়ী যাত্রীদের বসতে হবে বলে গত ১৪ জুলাই জানিয়েছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

উল্লেখ্য, আগামী ২১ জুলাই বুধবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদুল আযহা উদযাপিত হবে। ইদুল আযহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ইদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ওই প্রজ্ঞাপনের আলোকে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সকল স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনার জন্য গত ১৩ জুলাই সংশ্লিষ্টদেরকে নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ।

ওই নির্দেশনায় আরও বলা হয়, করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত সারাদেশের সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন ও সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com