বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
স্মার্ট ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন প্রকাশ্যে আনল ইরান

স্মার্ট ক্ষেপণাস্ত্রবাহী ড্রোন প্রকাশ্যে আনল ইরান

প্রযুক্তির কল্যাণে বর্তমানে সবকিছুই অনেক আধুনিক ও স্মার্ট তখন যুদ্ধই বা স্মার্ট হবে না কেন? আর সেদিকে তাকিয়েই এখন ক্ষেপণাস্ত্রবাহী স্মার্ট  ড্রোন প্রকাশ্যে আনল ইরান। যার নাম দেওয়া হয়েছে সায়েকে বা বজ্রপাত। ড্রোনটি চারটি লক্ষ্যবস্তুতে স্মার্ট ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা করতে সক্ষম।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টিও দূর থেকে নিয়ন্ত্রণ করা যাবে। এটি দূর পাল্লার ড্রোন এবং তা আমেরিকার আটককৃত ড্রোন আরকিউ-১৭০’র ইরানি ভার্সন বলে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসি’র ড্রোন প্রদর্শনীতে এটি রাখা হয়েছে।

ইরান এখনও পর্যন্ত বহু অত্যাধুনিক ড্রোন তৈরি করেছে। গত জানুয়ারিতে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজের ওপর দিয়ে ইরানের চালকবিহীন বিমান ড্রোন উড়ে যায়। শুধু উড়ে যাওয়া নয়, কেউ কিছু বুঝতে পারেনি। একেবারে গোপনে রণতরীর ভেতরের সমস্ত ছবিও তুলে নেয়। এবার স্মার্ট মিসাইলবাহী ড্রোন প্রকাশ্যে এনে বিশ্বের নজরে এলো তেহরান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com