শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৯২

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৯২

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের তিনজনই নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের একজন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯০ জন।

একই সময়ে দেশে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৯২ জন। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জন।

বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১২ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের সরকারি-বেসরকারি ল্যাবরেটরিতে ২১ হাজার ৩০২ জনের নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ২৫১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com