শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দেশে ৯ কোটি টিকার মজুদ রয়েছে: তথ্যমন্ত্রী

দেশে ৯ কোটি টিকার মজুদ রয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে প্রায় ৩১ কোটি টিকা এসেছে, বর্তমানে প্রায় ৯ কোটি টিকার মজুদ রয়েছে। সবাইকে টিকা গ্রহণ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে সচেতন হতে হবে।

শনিবার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ সম্পর্কিত সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, আপনার নিকটস্থ কোনও টিকাকেন্দ্রে শুধু এনআইডি কার্ড এবং মোবাইল নিয়ে গেলেই টিকা নেওয়া সম্ভব। পূর্বের মতো রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে না এবং সবাইকে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করে ঘরের বাইরে বের হতে হবে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। ৪টি ধাপে বিতরণ করা হয়েছে ৪০০ কম্বল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com