ঝিনাইদহের আম যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে
শেখ ইমন,ঝিনাইদহ: আবহাওয়া অনুকূলে থাকায় এবার ঝিনাইদহে আমের ভালো ফলন হয়েছে। ফলে স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি এবার ইউরোপের বিভিন্ন দেশে আম রফতানি করা হয়েছে। রফতানির সম্ভাবনা থাকায় স্থানীয়দের মাঝে আম চাষে আগ্রহ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
জেলার কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, আম্রপালি, ল্যাংড়া, হিমসাগরসহ বাহারি মিষ্টি স্বাদের আম গাছে গাছে ঝুলছে। জৈব বালাইনাশকের মাধ্যমে আমের আবাদ করেছেন এ এলাকার কৃষক। সম্প্রতি দুই টন আম রফতানি করেছেন এখানকার চাষীরা।আমবাগানি সাইদুল ইসলাম বলেন, আবহাওয়া ভালো থাকায় এ বছর আমের ফলন ভালো হয়েছে। এবার আমরা আমের দামও ভালো পাচ্ছি। বর্তমানে প্রতি কেজি আম জাতভেদে ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। এবার আমাদের উপজেলা থেকে বিদেশে আম পাঠাতে পারছি। এতে বেশ ভালো মুনাফা আসছে।
হাসান আলী নামের আরেক বাগানি বলেন, এবার আমের ফলন হওয়ায় বাগানিরা লাভের মুখ দেখছেন। তার ওপর বিদেশে আম পাঠাতে পেরে বাড়তি লাভ যুক্ত হচ্ছে। আগামীতে রফতানি আরো বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় আমচাষীরা।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আজগর আলী বলেন, ঝিনাইদহ জেলা থেকে এবারই প্রথম আম রফতানি শুরু হলো। এ বছর ঝিনাইদহে ১ হাজার ৬২৮ হেক্টর জমিতে ৬ হাজার ৪৪৬টি বাগানের মাধ্যমে আমের আবাদ হচ্ছে। এসব বাগান থেকে প্রায় ৫ হাজার টন আম উৎপাদিত হওয়ার সম্ভাবনা আছে। আমের ভালো ফলন পেতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আগামীতে যেন আরো আম রফতানি করা যায় সে ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এশিয়া কাপ জিতে শিরোপা নিল না ভারত
নীলফামারী লক্ষীচাপে নিজস্ব অর্থায়নে মাস্ক, সাবান, টিসু ও জনসচেতনামুলক লিফলেট বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লাখ অবৈধ জাল জব্দ
৫০ স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
মহাসংকটের বছর হবে ২০২৩ সাল : শেখ হাসিনা
ময়মনসিংহে বালিকাদের সপ্তাহব্যাপী হ্যান্ডবল প্রশিক্ষণ সমাপন
আবুল কালাম আজাদের ফেসবুক পোস্টে ঢাকা কোর্টের দুর্ভোগের চিত্র
ঠাকুরগাঁওয়ে উপজেলা শিল্পকলা একাডেমির চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সরকারের ৬ মাসের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী
ডেঙ্গু আক্রান্ত আরো ৩১০ জন হাসপাতালে
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
৮ শ্রেণির মানুষ পাবে না ফ্যামিলি কার্ড
গুলশান-বনানীতে স্পার আড়ালে ‘অনৈতিক কারবার’
হাজারীবাগের মাদক সাম্রাজ্যের নেপথ্যের সম্রাট রাজেশ ও নিখিল
বীমা কোম্পানির দেওয়া তথ্যই সঠিক নয়
সাজিদের শিক্ষাগত যোগ্যতা ‘থার্ড ক্লাস’
পুনঃবীমা নিয়ে আইডিআরএ-বিআইএর বৈঠক
শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
থানায় এসে সেই রাতের ঘটনার ব্যাখ্যা দিলেন তরুণী নিজেই