মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নিজের সম্পদের হিসাব দিলেন প্রেস সচিব শিক্ষাপ্রতিষ্ঠানে রমজানের ছুটি নিয়ে সুখবর ন্যায়ভিত্তিক গণতন্ত্র প্রতিষ্ঠাই শহীদদের আত্মত্যাগের সম্মান : তারেক রহমান রমজানে নতুন সূচিতে চলবে হাইকোর্ট ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ ভোটকেন্দ্রে মোবাইল ফোনের ওপর নিষেধাজ্ঞা নিয়ে নতুন সিদ্ধান্ত ইসির তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ সংঘর্ষের পর শাহবাগ ছাড়ল ইনকিলাব মঞ্চ, নতুন ঘোষণা মাদকমুক্ত শিক্ষাঙ্গন গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য: মাদক বিরোধী সভা অনুষ্ঠিত নরসিংদীর রায়পুরায় আধিপত্যের জেরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

‘তথ্য প্রযুক্তির এ যুগে আইসিটিতে সকলকে সুদক্ষ হতে হবে: ইউএনও হাসান মারুফ

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২

মাসুদ আলম: ময়মনসিংহের গৌরীপুরে ‘ট্রেনিং অন ইন্টারেক্টিভ টিচিং এন্ড লাইভ ক্লাস ম্যানেজমেন্ট’ শীর্ষক ছয়দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সোমবার (৭ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনের দ্বিতীয় তলায় কম্পিউটার ল্যাব রুমে অনুষ্ঠিত হয়। বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২৪ জন শিক্ষক এতে অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  সহকারী প্রোগ্রামার (শিক্ষা বিভাগ) মোঃ আশরাফুল ইসলাম, সহকারী প্রোগ্রামার (আইসিটি বিভাগ) আবুল কালাম আজাদ, আইসিটি মাস্টার ট্রেইনার মোঃ হামিদুর রহমান।

 

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বর্তমান  যুগ আইসিটির যুগ। সরকার শিক্ষার বিভিন্ন দিকে আইসিটির প্রয়োগ সফলভাবে বাস্তবায়ন করছে। তাই শিক্ষকদের আইসিটি বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব অনেক বেশি। শিক্ষকগণ তাদের প্রশিক্ষণ লব্ধ জ্ঞান দ্বারা তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান আলোকিত করতে সক্ষম হবেন। তথ্য প্রযুক্তির এ যুগে  আইসিটিতে সকলকে  সুদক্ষ হতে হবে। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী শিক্ষকগণ তাদের অভিব্যাক্তি প্রকাশ করেন। শেষে প্রধান অতিথি সকল প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com