শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ডেঙ্গু : ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু, হাসপাতালে রেকর্ড ভর্তি ৪৭৭

ডেঙ্গু : ২৪ ঘন্টায় আরও ৪ মৃত্যু, হাসপাতালে রেকর্ড ভর্তি ৪৭৭

নিজস্ব প্রতিবেদক:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এসময় নতুন করে আরও ৪৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা এটি।

 

শনিবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪০২ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৭৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ১৩৮ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই ৯১১ জন, আর বাকি ২২৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

 

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪ হাজার ৬০৩ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ হাজার ৪৩২ জন।

 

এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৩ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com