সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

বেজেছে হুইসেল, পূরণ হয়েছে আরেক স্বপ্নের

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নিউজ ডেস্কঃ যথারীতি রেল চালুর হুইসেল বেজেছে। প্রমত্তা পদ্মায় সড়কের পর এবার সূচিত হলো রেল লাইনের। পদ্মা বহুমুখী সেতুতে চললো ট্রেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ সফরসঙ্গীদের নিয়ে সেই ট্রেন চললো ফরিদপুরের ভাঙ্গার উদ্দেশ্যে।মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ২০ মিনিটে ডিজিটাল সুইচ টিপে তিনি উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রীসহ অতিথিরা। সেখানে প্রধানমন্ত্রীকে পদ্মা রেল সেতুর রেপ্লিকা উপহার দেন প্রকল্প পরিচালক।প্রধানমন্ত্রী নিয়ম অনুযায়ী, রেলের টিকিট কাটেন। হুইসেল বাজিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই এবং তিনিই ট্রেন চলাচলের সংকেত দেখান।পরে দুপুর ১২টা ৫৫ মিনিটে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে ট্রেন যাত্রা শুরু করে পদ্মা নদীর ওপর দিয়ে ফরিদপুরের পথে। ফরিদপুরের ভাঙ্গা পৌঁছে দুপুর ২টায় জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।এর আগের সকাল ১০টা ১০ মিনিটে সড়ক পথে মাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন প্রধানমন্ত্রী। পরে তিনি বেলা ১১টায় মাওয়া প্রান্তে উপস্থিত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে এতে প্রধানমন্ত্রী ছাড়াও আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, সেনাপ্রধান এস এম শাফিউদ্দিন আহমেদ, চীনের রাষ্ট্রদূত ও রেল সচিব হুমায়ুন কবির প্রমুখ।

 

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com