শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ১৬ কেজি গাঁজাসহ আটক ২

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পৃথক অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার পূর্বক ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মোহবুল হক এর ছেলে মো: মোজাম্মেল হক এবং একই গ্রামের মো: তহরুলের ছেলে মঈন আলী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি’র মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্বিতে শনিবার (৫ অক্টোবর) সকাল ৭টার দিকে ডিএনসি’র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন এর সার্বিক দিক নির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ এর সদস্যরা শিবগঞ্জ থানা এলাকার শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মো: মোজাম্মেল হককে ১৫ কজি এবং মো: তহরুলের ছেলে মঈন আলীকে ১ কেজি গাঁজাসহ তাদের নিজ নিজ বসত বাড়ি হতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com