শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত

ডেক্স প্রতিবেদন: উত্তর গাজার বেইত লাহিয়ায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) রাতে পৃথক ইসরায়েলি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কোনো আগাম সতর্কতা ছাড়াই জনবহুল ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল।

এতে অন্তত ৩৫ জন নিহত আর বহু মানুষ আহত হয়েছেন। এক কিছু সময় পরে আরেক হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। নিহত ও আহতদের মধ্যে অনেকেই শিশু, নারী ও বৃদ্ধ।

অ্যাম্বুলেন্স সংকট এবং ওই অঞ্চলে যাওয়ার সব পথ ইসরায়েলি সেনারা আটকে রাখায় হামলার পর উদ্ধার অভিযান চালাতে পারেনি কর্তৃপক্ষ।বেইত লাহিয়ার অন্তত পাঁচটি বাড়িতে এই হামলা চালানো হয়।

গত তিন সপ্তাহ ধরে উত্তর গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল সেনাবাহিনী। এরে বাস্তুচ্যুত হয়েছেন সেখানকার হাজারো বাসিন্দা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া, বেইত হানুন এবং বেইত লাহিয়ায় গত তিন সপ্তাহে ইসরায়েলি হামলায় প্রায় ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com