শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতের তিহার কারাগারে রোজা রাখছেন হিন্দু বন্দিরা!

ভারতের তিহার কারাগারে রোজা রাখছেন হিন্দু বন্দিরা!

চলতি রমজান মাসে ভারতের নয়া দিল্লির তিহার কারাগারে বন্দি মুসলিমদের সঙ্গে রোজা রাখছেন হিন্দু বন্দিরা। এই কারাগারে আটক ২ হাজার ৯শ ৯৯ জন মুসলিম বন্দি রোজা পালন করছেন। ওই মুসলিমদের সঙ্গে ৫৯ জন হিন্দু বন্দিও রোজা রাখছেন। গতকাল রবিবার নয়া দিল্লিতে ছিল প্রচণ্ড দাবদাহ, তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রী সেলসিয়াস। এই প্রচণ্ড তাপদাহেও মুসলিম বন্দিদের সঙ্গে রোজা রেখেছেন ৫৯ হিন্দু বন্দি। রোজাদারদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করেছে জেল কর্তৃপক্ষ। তিহার কারাগার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।

৪৫ বছর বয়সী এক হিন্দু নারী অপহরণের হামলায় গ্রেপ্তার হয়ে বন্দি রয়েছেন তিহার কারাগারে। এই নারী জানিয়েছেন, বাইরে থাকা তার ছেলের কল্যাণের জন্য তিনি রোজা রাখছেন।

আরেক কারাবন্দি হিন্দু নারী জানান, তিনি রোজা রাখছেন। কেননা তিনি আশা করছেন, এই রোজা পালনের মাধ্যমে খুব শিগগিরই মুক্তি পাবেন।

২১ বছর বয়সী অপর এক বন্দি জানান, তিনি মুসলিম সহ-বন্দীদের উপবাস ও তাদের সাথে অংশ নিতে রোজা রাখছেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিহার কারাগারে ৯৭ জন নারী বন্দি রয়েছেন। রবিবার দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড এই গরমে যেসব কারাবন্দি রোজা রাখছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সূত্র: দ্য সিয়াশাত ডেইলি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com