ঢাকা    বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ভিশন বাংলা ২৪

জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত ১৮ বিচারপতির শ্রদ্ধা

নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের নবনিযুক্ত ১৮ জন বিচারপতি। আজ শুক্রবার দুপুর সোয়া দুইটায় জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতিগণ। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ জেলা আদালতের জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। সুপ্রীম কোর্ট ও হাই কোর্টের নবনিযুক্ত বিচারপতিগণ হলেন, মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্যা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, বিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কে এম হাফিজুল আলম।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জাতির পিতার সমাধিতে নবনিযুক্ত ১৮ বিচারপতির শ্রদ্ধা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০১৮

featured Image
নিজস্ব প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের নবনিযুক্ত ১৮ জন বিচারপতি। আজ শুক্রবার দুপুর সোয়া দুইটায় জাতির পিতার সমাধিসৌধের বেদিতে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন বিচারপতিগণ। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় গোপালগঞ্জ জেলা আদালতের জেলা ও দায়রা জজ মো. দলিল উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। সুপ্রীম কোর্ট ও হাই কোর্টের নবনিযুক্ত বিচারপতিগণ হলেন, মো. আবু আহমেদ জমাদার, এ এস এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্যা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, বিজির হায়াত, শশাংক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও ড. কে এম হাফিজুল আলম।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত