বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিরোধী দলীয় উপনেতা নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথগ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে দুপুর ১২টার কিছু পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছ থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জামায়াত ও তাদের জোটভুক্ত দলগুলোর নবনির্বাচিত এমপিরা।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। দলটি এককভাবে ২১২টি আসনে জয় পায়। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ৭৭ আসনে বিজয়ী হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com