হলফ নামা শফিক আমিন হাত ফসকে উড়ে গেছে প্রিয় সময় অধরায় রেখে গেছে গান ! গান ! সে তো তোমারই নাম ; কতিপয় দিন আঁধারের দোহাই দিয়ে কিনেছে আলো সূর্যকে নিয়ে তামাশা পাতানো কি ভালো ? একথায় স্বচ্ছতা বিলুপ্ত হলো, কারণ হিসেবে দেখা গেলো মিথ্যের চাষাবাদ - বিফলে গেছে ফসল । প্রতারণা ফেঁসেছে চক্রান্তের হাতে ! কে বুঝবে, ঠোঁটেও থাকে বিষ ! হাসির অন্তরালে বেদনা বিধুর, সরল কথার মাঝে ভেসে যায় বাস্তবতা নরম সুরের সাথে উড়ে যায় আবেগ বায়বীয় স্রোতে সব কিছু ভেসে যায় তীরবর্তী পাকর গাছের মতো দাঁড়িয়ে দেখছি সময় ... https://www.facebook.com/%E0%A6%B6%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE-1748198535437031/