ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
ভিশন বাংলা ২৪

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ জীবন দক্ষতা সেশন পরিদর্শন ইউএনও

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতাধীন ‘স্বপ্নসারথি’ দলের জীবন দক্ষতা সেশন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) রামগোপালপুর স্বপ্নসারথি দলের ৩ নম্বর সেশন ‘সহমর্মিতার বীজ বুনি—পর্ব-১’ পরিদর্শন করেন তিনি। এ সময় সেশনের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার। পাশাপাশি কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগের প্রশংসা করেন তিনি।সেশন পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন রামগোপালপুর পি. জে. কে. হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার বিশ্বনাথ কুন্ডুসহ সংশ্লিষ্টরা।জীবন দক্ষতা সেশনটি পরিচালনা করেন মেহেরুননেছা, অফিসার। সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি অর্গানাইজার পপি আক্তার।স্বপ্নসারথি কর্মসূচির মাধ্যমে কিশোরীদের আত্মবিশ্বাস, সহমর্মিতা, নেতৃত্বের গুণাবলি, সচেতনতা ও জীবনমুখী বিভিন্ন দক্ষতা বিকাশে নিয়মিত সেশন পরিচালনা করা হচ্ছে।

ময়মনসিংহের গৌরীপুরে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ জীবন দক্ষতা সেশন পরিদর্শন ইউএনও